রোববার ১৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

স্থানীয়রা না থাকলে ঘটনা অন্যরকম হতে পারত: নাঈম হাসান হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া ‘মরক্কো খুব শক্তিশালী’, দলকে সতর্ক করলেন আনচেলত্তি ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’ ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

জাতীয়

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩৪৮৭

 আপডেট: ১৮:৪৩, ২৮ নভেম্বর ২০২৪

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩৪৮৭

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 এ বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন। এ বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে এ বছরের ১ নভেম্বর থেকে।  

এর আগে, সকালে পিএসসির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।

তারা জানান, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কিছু বিষয়ে আলোচনা করবেন। দুয়েকটি বিষয়ে জটিলতা রয়েছে। সেগুলো নিরসন হলে বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের শূন্য পদগুলো প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।  

সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসনে ২০০, পররাষ্ট্রে ১৫, পুলিশে ১০০, আনসারে ৮, নিরীক্ষা ও হিসাবে ২৩, করে ১০৪, শুল্ক ও আবগারিতে ৫০, সমবায়ে ৪, রেলওয়ে পরিবহনে ০৪, তথ্যে ৪৩, ডাকে ১৩, পরিবার পরিকল্পনায় ৬২ ও খাদ্যে ১টি পদ রয়েছে।  
প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পদ রয়েছে ১ হাজার ৮৮৩টি। বিসিএস সাধারণ শিক্ষায় পদ রয়েছে ৯২৯টি। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য পদ রয়েছে ৯টি। সরকারি মাদরাসা-ই আলিয়ার জন্য পদ ২৭টি। পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য পদ ১২টি।  

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ০১ নভেম্বর তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর।