মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

জাতীয়

সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার, জানতে চেয়েছে হাইকোর্ট

 প্রকাশিত: ১৯:১০, ১১ জুন ২০২৪

সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার, জানতে চেয়েছে হাইকোর্ট

সারাদেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তা তদন্ত করে তালিকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।

এ সংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। 

আগামী ৮ আগস্টের মধ্যে এই তালিকা দাখিল করতে নির্বাচন কমিশন (ইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ৪০ জন রোহিঙ্গা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছে বলে অভিযোগ করা হয়। সেইসাথে একই ইউনিয়নে কয়েকশ’ রোহিঙ্গা নাগরিক হয়েছে বলে অভিযোগ এনে তাদের নাগরিকত্ব বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আবেদন করা হয়।

বিষয়টি আমলে নিয়ে কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়ে গত ২৪ এপ্রিল আদেশ দেয় উচ্চ আদালত। সেইসঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩৮ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ দেয় আদালত।

ওই মামলায়  সারাদেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তার তালিকা দেয়ার নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করা হয়।