রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

কক্সবাজার ঝিলংজা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

 প্রকাশিত: ০৮:৪৭, ২৩ নভেম্বর ২০২২

কক্সবাজার ঝিলংজা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

কক্সবাজার সদরের ঝিলংজা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ নুর নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নুর ঝিলংজা জানার ঘোনা এলাকার মৃত রশিদ মিস্ত্রির ছেলে।

তবে অন্যান্য শ্রমিকের বরাত দিয়ে নুরের স্ত্রী সাবেকুনাহার বলেন, মেডিকেল কলেজের পেছনের এলাকায় সোলাইমান নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কয়েকদিন ধরে রাজমিস্ত্রির কাজ করছিলেন নুর। মঙ্গলবার দুপুরের দিকে ভবনের মালিক সোলাইমান ও তার স্বজন ফরিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। ঢালাই কাজে একটি ভাইব্রেটর মেশিন দিয়ে কাজ করতে বলে মালিক পক্ষ। কিন্তু ভাইব্রেটর মেশিনে বিদ্যুতের একটু ঝামেলা থাকায় সেই মেশিন দিয়ে কাজ করতে অনিহা প্রকাশ করেন নুর।

তারপরও জোর করে সেই মেশিন দিয়ে কাজ করান ভবনের মালিক। একপর্যায়ে সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে পড়ে যান নুর। পরে অন্যান্য শ্রমিকরা তাকে  কক্সবাজার সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
 
এদিকে কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি মারা যাওয়ার কথা শুনেছি। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে। তবে এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি।