শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

ওসমানী হাসপাতালে এক নারীর কোলজুড়ে এল ৪ সন্তান

 আপডেট: ০৭:৫৯, ২৩ নভেম্বর ২০২২

ওসমানী হাসপাতালে এক নারীর কোলজুড়ে এল ৪ সন্তান

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লিপি রানী দাস নামে এক নারীর কোলজুড়ে এলো চার সন্তান।

লিপি রানী দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী।

জানা যায় গত সোমবার (২১ নভেম্বর) বিকেলে ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চার সন্তানের জন্ম দেন লিপি রানী দাস।
 
চার সন্তানের মধ্যে ২টি পুত্র ও দুটি কন্যা শিশু। এই নারীর ৯ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।

সদ্য জন্ম নেওয়া চার সন্তানই সুস্থ সাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

পরিবার সূত্রে জানা গেছে, লিপি রানী দাস সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষায় দেখা যায় তার গর্ভে চার সন্তান রয়েছে। তিনি সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কভাবে চলাফেরা করতেন। প্রসবের সময় হয়ে যাওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

একসঙ্গে সুস্থ ও স্বাভাবিক চার সন্তান পেয়ে ভীষণ খুশি লিপি রানী দাস। শিশু চারটির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো। বর্তমানে ৪ শিশু এবং তাদের মা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

শিশুদের বাবা অমিত দাস দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। তিনি পরিবার পরিজনদের দেখতে মাঝেমধ্যে দেশে আসেন। অমিত দাসও চারটি সন্তান পেয়ে ভীষণ খুশি বলে জানান তার স্ত্রী।