শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

জাতীয়

গরিব মানুষের দুঃসময় কেটে যাবে : অর্থমন্ত্রী

 প্রকাশিত: ২০:০৩, ১০ আগস্ট ২০২২

গরিব মানুষের দুঃসময় কেটে  যাবে : অর্থমন্ত্রী

গরিব মানুষের জন্য  কাজ করছে সরকার, আশা করছি দুঃসময় কেটে  যাবে বলেছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

আজ বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এদিকে ,জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়ে কাজ করা হয়েছে। কাজ করেই দাম বাড়ানো হয়েছে। দাম কেন বাড়ল, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এর বাইরে আমি কিছু বলব না। গরিব মানুষের জন্য অবশ্যই কাজ করব। যারা এর সঙ্গে সম্পৃক্ত, প্রধানমন্ত্রী সবাইকে নিয়েই বসবেন।

বাংলাদেশ ব্যাংক ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছে- এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনার ব্যাংকে আপনি কত টাকা রাখতে পারেন, ডলার কত রাখবেন, ক্যাশ টাকা কত রাখবেন সেটির নিয়ম আছে। এর বাইরে যদি রাখেন তাহলে মনে হয় অন্য কিছু করছেন। আমি বিষয়টি সঠিকভাবে জানি না।

অর্থমন্ত্রী বলেন,ডলারের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যাবে যেখানে ডলারের দাম বাড়েনি? ডলারের দাম সব জায়গায় বেড়েছে, সবাই সেটি নিয়ে ভুগছে। যারা যুদ্ধ করছে তারাও ভুগছে, যারা যুদ্ধ বাড়াচ্ছে তারাও এর বাইরে নয়।