শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

জাতীয়

টাকা ফিরে পেলে ‘পুলিশকে ৫০০ কোটি টাকা’ দেবেন মুসা

 প্রকাশিত: ২১:৩৯, ১২ অক্টোবর ২০২১

টাকা ফিরে পেলে ‘পুলিশকে ৫০০ কোটি টাকা’ দেবেন মুসা

সুইস ব্যাংকে ৮২ মিলিয়ন ডলার আটকে আছে দাবি করে আলোচিত ধনকুবের মুসা বিন শমসের জানিয়েছেন, এ অর্থ আনতে পারলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দেবেন। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করার সময় মুসা এ ইচ্ছার কথা জানান।

মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবির যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ৮২ মিলিয়ন ডলার প্রসঙ্গে তিনি বলেছেন। তিনি জানিয়েছে, সুইচ ব্যাংকে তার টাকা আটকা আছে। এ টাকা পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দেবেন, দুদককে ২০০ কোটি টাকা দিয়ে ভবন করে দেবেন, দ্বিতীয় পদ্মাসেতু করে দেবেন। এগুলো বলেছেন।

মুসাকে কী জিজ্ঞাসা করেছেন জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার বলেন, উনাকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। কাদের নাইন পাস লোক, তাকে উপদেষ্টা বানালেন কেন? ২০ কোটি টাকার চেক দিলেন কেন?

হারুন-আর-রশীদ বলেন, উনি (মুসা) বলেছে কাদের তাকে লাভ দেবে। কিন্তু মূল উদ্দেশ্য আমরা জানি না। মুসা সাহেব দেখেছেন, কাদের মাঝি বড় বড় লোকের সঙ্গে কথা বলেন। কাদেরের সঙ্গে উনার অনেক সম্পর্ক রয়েছে। উনি বাবা সোনা ডাকেন। ছেলের চেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক।

ডিবি কর্মকর্তা হারুন বলেন, উনি (মুসা) কী টাইপের মানুষ আমরা বুঝি না। তবে উনার সঙ্গে ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির যে সম্পর্ক, এর দায় তিনি এড়াতে পারবেন না।

ডিবি কর্মকর্তা হারুন জানান, মুসা তাদের কাছে দাবি করেছেন, তিনিও প্রতারিত হয়েছেন। উনি (মুসা) নিজে মামলা করবেন।

যুগ্ম কমিশনার হারুন বলেন, আমরা সবকিছু তদন্ত করছি। আমরা যেটা করার দরকার সেটাই করব। উনি মামলা করলে সেটাও আমরা তদন্ত করব।

অনলাইন নিউজ পোর্টাল