বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১২ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

শিশু

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৮:৪৯, ১৯ মে ২০২৬

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ শিশু মারা গেছে। এর মধ্যে দু’জনের হাম শনাক্ত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল ৯ জনের।

একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৬৪ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৩ জন। হামে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ শিশু।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৬৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ জন।

সংবাদ বিজ্ঞপ্তিটি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, সিলেট বিভাগে ৯৫ জন, খুলনা বিভাগে ৯০ জন এবং রংপুর বিভাগে ১০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৩ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭ হাজার ৯২৯ জন।

১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত হাম রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৯৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় দু’জনসহ এ পর্যন্ত নিশ্চিত হামে ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ৯জনসহ এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৭ হাজার ৩৬৫ জন সন্দেহভাজন হাম রোগী ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৬৪ জন।