সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল তফসিল ঘোষণা: বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন দাঁড়াল আড়াই লাখ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

শিশু

মেহেরপুরে বিলের পানিতে ডুবে চার বোনের মৃত্যু

 প্রকাশিত: ১৮:২৯, ১০ নভেম্বর ২০২৫

মেহেরপুরে বিলের পানিতে ডুবে চার বোনের মৃত্যু

মেহেরপুর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুর সদর উপজেলায় পদ্মফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই চার শিশু সম্পর্কে চাচাতো বোন।

আজ রোববার বিকেলে সদর উপজেলার বারাদি-রাজনগর মসুরভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিশুরা হলো, রাজনগর গ্রামের মজিবর রহমানের মেয়ে ফাতেমা আক্তার (১৪) ও আফিয়া আক্তার  (১০) এবং তার ভাই শাহারুল ইসলামের মেয়ে মিম আক্তার (১৪) ও আলসিয়া আক্তার (১০)। এর মধ্যে ফাতেমা ও মিম বারাদি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আফিয়া ও আলসিয়া রাজনগর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো। 

স্থানীয়রা জানান, বিকেলে ওই চারজন একসঙ্গে মসুরভাজা বিলে পদ্মফুল (শাপলা) তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানি থেকে ভাসমান অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা অন্যজনের লাশ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে শিশুদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকেও সহানুভূতি জানানো হয়েছে এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।