মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

শিশু

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশু নিহত

 প্রকাশিত: ১৫:৫৪, ৬ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশু নিহত

গোপালগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কোটালীপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরচালিত ভ্যানের চাপায় সাইমা খানম নামে পাঁচ বছর বয়সি এক কন্যাশিশু নিহত হয়েছে।

আজ সকালে উপজেলার আমতলী ইউনিয়নের মনসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমা খানম মনসাবাড়ি গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, শিশু সাইমা তার দাদার সঙ্গে সকালে মনসাবাড়ি বাজারে বাজার করতে যায়। এ সময় রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী মোটরচালিত ভ্যান তাকে চাপা দেয়৷ গুরুতর আহত অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমার মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশু সাইমা খানমের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।