বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১২ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

শিশু

জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা

 প্রকাশিত: ১৬:৫২, ১০ জুন ২০২৬

জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা

বাংলাদেশের গৃহহীন পথশিশুদের জন্য শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে সহনশীলতা বৃদ্ধিতে তুরস্কের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টিকার ভাইস-প্রেসিডেন্ট ড. আলি এরজানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ৭ জুন চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহহীন পথশিশুদের শিক্ষামূলক উদ্যোগ এগিয়ে নিতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টেকসই জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে টিকার বিশেষায়িত সহযোগিতা কামনা করেন।

২০১৪ সাল থেকে টিকা বাংলাদেশে বিভিন্ন আর্থসামাজিক ও মানবিক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এর মাধ্যমে সংস্থাটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন কার্যক্রমে অবদান রেখে যাচ্ছে।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টি উল্লেখ করে ড. আলি এরজান আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ)-এ বাংলাদেশের উচ্চপর্যায়ের অংশগ্রহণের সুপারিশ করেন।

তিনি শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগসহ বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে টিকার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, এ সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যভিত্তিক সহযোগিতার নতুন পথ উন্মুক্ত করবে।