বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১২ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

শিশু

ফেনীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় যুবকের কারাদণ্ড

 প্রকাশিত: ১৭:৩৬, ২১ মে ২০২৬

ফেনীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় যুবকের কারাদণ্ড

জেলার ফুলগাজীতে এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার দায়ে এয়াকুব হোসেন নামে এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন জেলার একটি আদালত। গতকাল মঙ্গলবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৪ অক্টোবর বিকালে ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে এয়াকুব হোসেন একই গ্রামের ৬ বছর বয়সী একটি শিশু কন্যাকে একা পেয়ে নানা প্রলোভনে উপজেলা কমপ্লেক্সের নীচ তলায় নির্জন কক্ষে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ওই স্থান থেকে ফিরে এ ঘটনা তার মাকে বলে দেয়। পরে তার মা ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফুলগাজী থানার এসআই আবদুল আহাদ সরকার একই বছর ৩০ নভেম্বর তদন্ত শেষে আদালতে এয়াকুব হোসেনের বিরুদ্ধে চার্জশীট জমা দেন।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সাহাব উদ্দিন আহাম্মদ বাসস’কে বলেন, রায় ঘোষণার সময় একমাত্র আসামি ইয়াকুব হোসেন এজলাসে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়।