শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

খেলা

প্রিমিয়ার লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ভাঙলেন জেমস মিলনার

 প্রকাশিত: ০৯:২২, ১৩ মার্চ ২০২৬

প্রিমিয়ার লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ভাঙলেন জেমস মিলনার

শনিবার ইংলিশ ফুটবলের ইতিহাসে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছে জেমস মিলনার। ব্রাইটনের হয়ে ব্রেন্টফোর্ডের মাঠে ২-০ গোলে জয়ের ম্যাচে অংশ নিয়ে তিনি প্রিমিয়ার লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন। এটি ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগে তার ৬৫৪তম ম্যাচ।

৪০ বছর বয়সী এই মিডফিল্ডার ইংল্যান্ড জাতীয় দলের সাবেক মিডফিল্ডার গ্যারেথ ব্যারির ৬৫৩ ম্যাচের রেকর্ড ভেঙে দেন। কিক-অফের আগে তার মাইলফলক ঘোষণা করা হলে স্বাগতিক সমর্থকরাও দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।

তবে মিলনার চান আলোচনার কেন্দ্রবিন্দু যেন আবার দলে ফিরে যায়। কারণ ব্রাইটন ছয় ম্যাচের জয়হীন ধারা কাটিয়ে টেবিলে ১২তম স্থানে উঠেছে।

মিলনার বলেন, “আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই এ নিয়ে কথা বন্ধ হলে ভালো লাগবে। রেকর্ড ছোঁয়া অবশ্যই বড় ব্যাপার, কিন্তু যারা আমাকে চেনে তারা জানে, সবকিছুই দলের জন্য। আমার পরিবার, বন্ধু, ফিজিও এবং যারা এত বছর আমাকে সাহায্য করেছেন, তাদের অবদান না থাকলে এটা সম্ভব হতো না।”

ব্রাইটনের কোচ ফাবিয়ান হুরজেলার তাকে মিডফিল্ডে নামান। বিশেষ এই দিনে মিলনারের বুটের পেছনে “৬৫৪” লেখা ছিল।

হুরজেলার বলেন, “এক বাক্যে তাকে ব্যাখ্যা করা কঠিন। তিনি মাঠে ও মাঠের বাইরে নেতা। প্রতিদিন তার শৃঙ্খলা ও পরিশ্রম অসাধারণ, আর তিনি কখনও সন্তুষ্ট নন।”

২০০২ সালে ১৬ বছর বয়সে লিডস ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় মিলনারের। এরপর তিনি নিউক্যাসল ইউনাইটেড, এ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি ও

লিভারপুলের হয়ে খেলেছেন। দুই দশকের বেশি সময় জুড়ে শিরোপা-সমৃদ্ধ ক্যারিয়ার গড়ে তুলেছেন।

৬০০-র বেশি ম্যাচ খেলা অন্য দুই খেলোয়াড় হলেন রায়ান গিগস (৬৩২) ও ফ্র্যাংক ল্যাম্পার্ড (৬০৯)।

ব্রাইটন যখন ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তখন ৮৯তম মিনিটে মিলনারকে তুলে নেওয়া হয়। ম্যাচ শেষে সাবেক লিভারপুল সতীর্থ জর্ডান হেন্ডারসন তাকে জড়িয়ে ধরেন এবং দুই দলের সমর্থকরাই আবার করতালি দেন।

গত জুনে ব্রাইটনের সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানো মিলনার এ মৌসুমে লিগে ১৬টি ম্যাচ খেলেছেন।

আর কতদিন খেলবেন, এই প্রশ্নে তিনি বলেন, “গত মৌসুমে চোটের কারণে ছয় মাস পা তুলতেই পারিনি। ফুটবলে সবকিছু দ্রুত বদলে যায়। আমি চেষ্টা চালিয়ে যাব, তারপর দেখা যাবে কী হয়।”