সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

খেলা

মধ্যপ্রাচ্য সংঘাতে স্থগিত আইসিসির সভা

 প্রকাশিত: ১৪:৪৩, ৯ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য সংঘাতে স্থগিত আইসিসির সভা

 মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আগামী ২৫-২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা স্থগিত করা হয়েছে।

স্থগিত সভা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি।  

আইসিসি জানিয়েছে, এপ্রিলের কোনো এক সময়ে এই সভাটি আবারও আয়োজনের চেষ্টা করা হবে। তবে নতুন কোনো তারিখ বা ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। একই মহাদেশের অন্য কোথাও সভা আয়োজনের কথা রয়েছে।

সভায় আইসিসির বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন কমিটির সদস্য এবং শীর্ষ নেতৃবৃন্দের অংশ গ্রহণের কথা ছিল। সভার আলোচ্য সূচিতে ছিল বৈশ্বিক ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল দেখতে আহমেদাবাদে উপস্থিত আছেন আইসিসির অনেক কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন দেশের বোর্ড প্রধানরাও উপস্থিত আছেন।