সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

খেলা

তৃতীয়বারে মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ চাম্পিয়ান ভারত

 আপডেট: ১৪:৩৪, ৯ মার্চ ২০২৬

তৃতীয়বারে মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ চাম্পিয়ান ভারত

প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল ভারত। গতরাতে বিশ্বকাপের দশম আসরের ফাইনালে স্বাগতিক ভারত ৯৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এর আগে ২০০৭ ও ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। দ্বিতীয় সর্বোচ্চ দু’বার করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ৪৩ বলে ৯৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। জুটিতে ১৮ বল খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দশম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। বিশ্বকাপে নক আউট পর্বে দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়েন তিনি। শেষ পর্যন্ত ৬টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৫২ রানে থামেন অভিষেক।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৮ বলে ১০৫ রান যোগ করেন ভারতের রান ২শ পার করেন স্যামসন ও ইশান কিশান। এই জুটিতে স্যামসন ৩৩ বলে ষষ্ঠ এবং কিশান ২৩ বলে দশম হাফ-সেঞ্চুরি তুলে নেন।

দলীয় ২০৩ রানে স্যামসন এবং ২০৪ রানে কিশান আউট হন। ৫টি চার ও ৮টি ছক্কায় ৪৬ বলে ৮৯ রান করেন স্যামসন। ৪টি করে চার-ছক্কায় ২৫ বলে ৫৪ রান করেন কিশান।

শেষ দিকে শিবম দুবের ৮ বলে ৩ চার ও ২ ছক্কায় গড়া অনবদ্য ২৬ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। বিশ্বকাপের নক আউট পর্বে এটি সর্বোচ্চ দলীয় রান।

বোলিংয়ে নিউজিল্যান্ডের জেমস নিশাম ৪৬ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৫২ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ৭২ রানে পঞ্চম উইকেট পতন হলে লড়াই থেকে ছিটকে পড়ে কিউইরা।

এসময় এক প্রান্ত আগলে লড়াই করেন ওপেনার টিম সেইফার্ট। ২৩ বলে টি-টোয়েন্টিতে ১৭তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫২ রানে আউট হন তিনি। তার ২৬ বলের ইনিংসে ২টি চার ও ৫টি ছক্কা ছিল।

ষষ্ঠ উইকেটে ২৮ বলে ৫২ রান যোগ করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু এই জুটির পর ভারতের পেসার জসপ্রিত বুমরাহর বোলিং তোপে ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

৪ ওভার বল করে ১৫ রানে ৪ উইকেট নেন বুমরাহ। এছাড়া স্পিনার অক্ষর প্যাটেল ২৭ রানে নেন ৩ উইকেট।
দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন স্যান্টনার। ৩৫ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

ফাইনালের ম্যাচ সেরা হন বুমরাহ এবং টুর্নামেন্ট সেরা হন স্যামসন।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত : ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, অভিষেক ৫২, কিশান ৫৪, নিশাম ৩/৪৬)।
নিউজিল্যান্ড : ১৯ ওভারে ১৫৯/১০ (সেইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, বুমরাহ ৪/১৫)।
ফল : ভারত ৯৬ রানে জয়ী।
ম্যাচ সেরা : জসপ্রিত বুমরাহ (ভারত)।
টুর্নামেন্ট সেরা : সঞ্জু স্যামসন (ভারত)।