শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম মানিকগঞ্জে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ ঐতিহাসিক ৭ মার্চ আজ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

আলী (রা.)-এর স্মৃতিবিজড়িত হাওজা মসজিদের পুনর্নির্মাণ

 প্রকাশিত: ১০:৫৮, ৬ মার্চ ২০২৬

আলী (রা.)-এর স্মৃতিবিজড়িত হাওজা মসজিদের পুনর্নির্মাণ

ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব (রা.) কর্তৃক নির্মিত ঐতিহাসিক হাওজা মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে। মসজিদটি সৌদি আরবের প্রত্নতাত্ত্বিক অঞ্চল আসিরের দাহরানে অবস্থিত। ‘দ্য প্রিন্স মুহাম্মদ বিন সালমান প্রজেক্ট ফর দ্য ডেভেলপমেন্ট অব হিস্টোরিকাল মস্কস’-এর অধীনে মসজিদের পুনর্নির্মাণ করা হচ্ছে। আর প্রকল্পটি গ্রহণ করা হয়েছে ভিশন ২০৩০-এর অধীনে ইসলামী ঐতিহ্যগুলো সংরক্ষণের জন্য। 

অষ্টম হিজরিতে আলী ইবনে আবি তালিব (রা.)-কে ইয়েমেনের প্রশাসক হিসেবে প্রেরণ করা হলে তিনি এই মসজিদ নির্মাণ করেছিলেন। আল হাওজা অত্র অঞ্চলের প্রাচীনতম মসজিদগুলোর একটি। ১২১৩ হিজরি ও ১৩৫৩ হিজরিতে মসজিদটির সম্প্রসারণ করা হয়। 

সারাওয়াত অঞ্চলের স্থাপত্যশৈলীর প্রতিফলন দেখা যায় মসজিদটির অনন্য নকশায়। পাহাড়ি পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে স্তরযুক্ত কাদামাটির ইট ও স্থানীয় কাঠ ব্যবহার করা হয়েছে। ২০২২ সালে প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার পর মসজিদের আয়তন বাড়িয়ে ২৯৩ বর্গমিটার করা হয়েছে। এতে মুসল্লিদের ধারণক্ষমতা ১৪৮ জনে উন্নীত হয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক বৈশিষ্ট্যগুলো সংরক্ষণ করা হয়েছে। যেমন মসজিদের অভ্যন্তরের প্রাচীন কূপ।

বিশেষায়িত সৌদি কোম্পানি ও প্রকৌশলীদের মাধ্যমে এই প্রকল্পে ঐতিহ্যবাহী স্থায়িত্ব ও আধুনিক মানদণ্ডের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়েছে। এর মাধ্যমে স্থাপত্যের মৌলিকত্ব পুনরুদ্ধার এবং সৌদি আরবের সভ্যতার গভীরতা তুলে ধরা হচ্ছে।

সূত্র: আশ-শারকুল আওসাত ও আরব নিউজ