রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

খেলা

ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাচ্ছেনা

 প্রকাশিত: ১৯:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাচ্ছেনা

কার্লো আনচেলত্তি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। নতুন এই চুক্তির ফলে তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ডিসেম্বরর ইএসপিএন জানিয়েছির ইতালীয় এই কোচ চার বছরের নতুন চুক্তির বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন।

নতুন চুক্তিতে আনচেলত্তির বেতন বাড়ানো হবে না। তিনি ইতোমধ্যে ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কোচ। প্রতি বছর তিনি ১ কোটি ইউরো (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার) পান।

তবে তার চার সদস্যের কোচিং স্টাফ দলের বেতন সমন্বয় করা হবে।

আগামী ১৬ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করার আগেই এ ব্যপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

৬৬ বছর বয়সী আনচেলত্তি গত সেপ্টেম্বর জানিয়েছিলেন তিনি ২০৩০ পর্যন্ত চুক্তি বাড়াতে আগ্রহী। ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন।

আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জেতানোর লক্ষ্য স্থির করেছেন। ব্রাজিল সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০১৪ সালে স্বাগতিক হিসেবে চতুর্থ হয়ে শিরোপা সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল।

আনচেলত্তির অধীনে ব্রাজিল আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুই হার পেয়েছে। তিনি এখনও তার বিশ্বকাপ দল চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি আনচেলত্তি বলেন, “আমার প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলাম, ব্রাজিল সৌভাগ্যবান যে তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। দলের তালিকা এখনও চূড়ান্ত নয়, তবে আমরা শেষ তালিকার কাছাকাছি রয়েছি। কয়েকটি পজিশন এখনো শতভাগ নিশ্চিত নয়।”

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে খেলবে ব্রাজিল, এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৩ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল । পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষেও খেলবে।