রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

খেলা

ওমানকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় শ্রীলংকার

 প্রকাশিত: ১৪:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ওমানকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় শ্রীলংকার

তিন ব্যাটারের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে শ্রীলংকা। 

আজ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওমানকে। কুশল মেন্ডিস ৬১, পাভান রত্নানায়েকে ৬০ ও অধিনায়ক দাসুন শানাকা ৫০ রান করেন। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়েছিল লংকানরা। দুই ম্যাচের দু’টিতেই হারল ওমান।  

পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারায় শ্রীলংকা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ১৩ ও কামিল মিশারা ৮ রানে থামেন। 

এরপর তৃতীয় উইকেটে রত্নানায়েকের সাথে ৫২ বলে ৯৪ এবং চতুর্থ উইকেটে শানাকাকে নিয়ে ২৮ বলে ৬৮ রান যোগ করেন কুশল মেন্ডিস। ৭টি চারে ৪৫ বলে কুশল ৬১, ৮টি চার ও ১টি ছক্কায় রত্নানায়েকে ২৮ বলে ৬০ এবং ২টি চার ও ৫টি ছক্কায় ২০ বলে ৫০ রান করেন শানাকা। 

শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ৭ বলে অনবদ্য ১৯ রানে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান লংকানদের। সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের মালিক শ্রীলংকা। ২০০৭ সালে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান করেছিল তারা। 
জবাব দিতে নেমে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় ওমান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে ম্যাচ হারে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন মোহাম্মদ নাদিম। 

শ্রীলংকার দুসমন্থ চামিরা ও মহেশ থিকশানা ২টি করে উইকেট নেন। ২৮ বলে ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরা হন রত্নানায়েকে