রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

খেলা

লিডের ব্যাটিংয়ে প্রথম জয় নেদারল্যান্ডসের

 প্রকাশিত: ১৯:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

লিডের ব্যাটিংয়ে প্রথম জয় নেদারল্যান্ডসের

ব্যাটার বাস ডি লিডের হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে প্রথম জয়ের স্বাদ পেল নেদারল্যান্ডস। 

আজ ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস ৭ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছিল ডাচরা। 

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল নেদারল্যান্ডস। এই গ্রুপে ভারত, নেদারল্যান্ডস ও পাকিস্তানের পয়েন্ট সমান ২। তবে পাকিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল নেদারল্যান্ডস। 

পাকিস্তানের রান রেট ০.২৪০ এবং নেদারল্যান্ডসের রান রেট ০.৩৫৬। ভারত ও পাকিস্তান ১টি করে ম্যাচ খেললেও ২ ম্যাচ খেলেছে ডাচরা। 

দিল্লিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ছোট-ছোট ইনিংসের সুবাদে লড়াকু পুঁজি পায় এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা নামিবিয়া। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিকোল লফটি ইটন। 

নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নেন লোগান ফন বিক ও ডি লিডে। 

জবাবে তিন নম্বরে নামা লিডের হাফ-সেঞ্চুরির ইনিংসে ১২ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। 

৪৮ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি লিডে। ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো ম্যাচ জয়ী ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচত হন তিনি।