বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ভোটের পরিবেশ ‘তুলনামূলক ভালো আছে’: ইসি মাছউদ জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫ ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, শরীয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু রাফা খোলার তিন দিন পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

রাজনীতি

মাদারীপুর-১: বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের

 প্রকাশিত: ১১:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

মাদারীপুর-১: বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারকে সমর্থন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত নির্বাচনি বৈঠকে উপস্থিত হয়ে তারা এ সমর্থন দেন বলে জানিয়েছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান।

এ সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, ফাহিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন-পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর উপস্থিত ছিলেন।

তারা বলেন, স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত নাদিরা আক্তারকে সমর্থন দেয়া হয়েছে।

হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানার পরিচালনায় এ বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

এ বিষয়ে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, “আমাদের আগামীর রাষ্ট্রনায়ক আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ৷ তাই আমরা বলবো সবার আগে শিবচর৷ আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলব৷ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে৷ ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না৷”

বিএনপি প্রার্থী আরও বলেন, “আগামীতে কারো নামে কোনো মিথ্যা মামলা থাকবে না৷ নির্বাচনের পর আপনাদের অযথা কোনো হয়রানি করা হবে না৷ আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না৷”