বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ভোটের পরিবেশ ‘তুলনামূলক ভালো আছে’: ইসি মাছউদ জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫ ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, শরীয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু রাফা খোলার তিন দিন পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

রাজনীতি

নির্বাচনি সফর: তারেক এবার যাচ্ছেন বরিশাল ও ফরিদপুরে

 প্রকাশিত: ১৮:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি সফর: তারেক এবার যাচ্ছেন বরিশাল ও ফরিদপুরে

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারাভিযানে বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন এই সফরের কথা জানিয়েছেন।

সফরসূচি তুলে ধরে আমীন বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীকাল (বুধবার) তার নির্বাচনি প্রচারনার অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। বেলা ১১টায় আকাশ পথে তিনি বরিশালে যাবেন এবং সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন।

“দুপুর ১টায় আকাশ পথে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। তারপরে আবার আকাশ পথে ঢাকায় ফেরত আসবেন আমাদের নেতা।”

বরিশাল ও ফরিদপুরে জনসভার মধ্য দিয়ে তারেকের ঢাকার বাইরের প্রচার শেষ হবে বলে জানিয়েছেন আমীন।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করেন।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম যান তারেক। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করে ঢাকায় ফেরেন। এরপরে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ৩টি নির্বাচনি সমাবেশ অংশ নেন তারেক।

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার।

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনি সমাবেশে অংশ নেন তারেক রহমান।

 

প্রচার শুরুর পর বিএনপি চেয়ারম্যান এখন পর্যন্ত ঢাকার বাইরে মোট ২০টির বেশি জনসভায় বক্তব্য রেখেছেন।