সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

রাজনীতি

বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

 প্রকাশিত: ১৪:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে ৪৬টি ব্যাংক হিসাবে থাকা ৩৩ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৩৩৫ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক হোসাইন শরীফ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের সদস্যরা ‘ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে’ দেশে ও বিদেশ বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

“অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাব থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের চেষ্টা করছেন।

“এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত/অবরুদ্ধ করা আবশ্যক।