সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

রাজনীতি

‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল

 প্রকাশিত: ১৪:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল

ভোটের দিন বা তার আগে কোনো ‘গোলযোগ হবে না’ আশ্বাস দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু ভোটারদের বলেছেন, তারা ‘নিরাপদে’ ভোট দিতে পারবেন।

পাশাপাশি ভোটের আগে বা পরে যেকোনো গোলযোগ ‘শক্তভাবে দমন’ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী বাজারে নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে হিন্দু-মুসলমান সব প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা সবসময় পান, ভোট দিতে যাবো গোলমাল না হয়। ভোট দিয়ে ফিরে আসবো সেসময় যাতে গোলমাল না হয়।

“আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই ও প্রতিশ্রুতি দিতে চাই-ইনশাআল্লাহ ভোটের দিন, ভোটের সময় বা অন্য সময় কখনো কোন গোলযোগ হবে না। আমরা সেটা শক্ত হাতে দমন করবো।”

তিনি বলেন, “আপনারা এদেশের নাগরিক, এদেশের মানুষ; আমার যে অধিকার আছে, সেটা আপনারও আছে। সুতরাং ভয় পাবেন না, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমরা আপনাদের পাশে আছি।”

মির্জা ফখরুল বলেন, “আমরা যদি সরকারটাকে ঠিক নির্বাচিত করতে না পারি, সঠিক লোকটাকে নির্বাচিত করতে না পারি তাহলে আমাদের কোনো কাজ হবে না।

“অতীতে এ অঞ্চলে চাকরির জন্য টাকা-পয়সা নেয়া হতো, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে কোনো কাজের জন্য টাকা দিতে হবে না। সেই সাথে সমস্ত রকমের সন্ত্রাস বা দূর্বৃত্তায়ন বন্ধের জন্য কাজ করবে বিএনপি।”

ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।