সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

রাজনীতি

সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন

 প্রকাশিত: ১৯:৪৫, ৩১ জানুয়ারি ২০২৬

সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারের মধ্যে সংঘর্ষে দলীয় নেতা নিহতের পর শেরপুর সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি রোববার সকালে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

২৮ জানুয়ারি শেরপুরে-৩ আসনের ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ‘ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম।

জামায়াতে ইসলামীর জেলা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় প্রধান রেজাউল করিমের কবর জিয়ারত করবেন।

শফিকুরের আগমন উপলক্ষে জেলা জামায়াতের পক্ষ থেকে জনসভাস্থলের প্রস্তুতির কাজ চলছে। এ ছাড়া জনসভাকে সফল করার জন্য জেলাজুড়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দলের আমির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বলে নেতারা জানান।

এদিকে জামায়াতের এই নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে শেরপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।