রোববার ১৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

স্থানীয়রা না থাকলে ঘটনা অন্যরকম হতে পারত: নাঈম হাসান হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া ‘মরক্কো খুব শক্তিশালী’, দলকে সতর্ক করলেন আনচেলত্তি ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’ ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

মতামত

‘গাজীপুরের ঘটনা সরলভাবে দেখার সুযোগ নেই’

 প্রকাশিত: ১০:২৫, ৩১ অক্টোবর ২০২৫

‘গাজীপুরের ঘটনা সরলভাবে দেখার সুযোগ নেই’

গাজীপুরের ঘটনা সরলভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মাওলানা মামুনুল হকের সেই ফেসবুক পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো-

গাজীপুরের নির্যাতিতা মুসলিম বালিকা আশা মনির ঘটনা থেকে খতিব মুহিব্বুল্লাহ সংক্রান্ত ঘটনাপ্রবাহ গভীর কোন ষড়যন্ত্রের আভাস দিচ্ছে। 

ঘটনার প্রতিক্রিয়ায় কারো কোনো ব্যক্তিগত প্রক্রিয়াজনিত ভুল-ত্রুটি হতেই পারে। তাকে কেন্দ্র করে পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না। 

আমি নিজেও প্রশাসন ও পুলিশের এমন ভয়ংকর ষড়যন্ত্রের শিকার। আমার পরিবারকে তারা এমন পরিস্থিতির সম্মুখীন করেছিল যে, গণমাধ্যমের সামনে মিথ্যা বলতে বাধ্য হতে হয়েছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানীর ঘটনা আরো জঘন্য ও ন্যক্কারজনক ছিল। 

চলমান গাজীপুরে ঘটে যাওয়া ঘটনাকে সরলভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। অভিযুক্ত প্রশাসনের ওপরেও আস্থা রাখা কঠিন। বিচার বিভাগীয় কিংবা নিরপেক্ষ শক্তিশালী তদন্ত ও যাচাই হওয়া দেশের স্বাধীনতা ও জাতীয় অস্তিত্ব রক্ষার স্বার্থে জরুরী মনে করছি। শীর্ষ আলেমদের পক্ষ থেকে একটি তদন্তকার্যক্রম পরিচালিত হতে পারে। 

ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কিংবা নতুন করে কাউকে পুলিশ প্রশাসনের জিম্মায় নেয়ার কিংবা গুম-খুন অথবা গ্রেফতারের কোন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে দায়িত্বশীল মহল সজাগ থাকা চাই।