রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

উজানের ঢলে ফুঁসছে তিস্তা, পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে গৃহকর্মী নির্যাতন; স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড ক্রিকেটার নাঈমকে হেনস্তা: পুলিশের ‘দোষ’ পেয়েছে তদন্ত কমিটি ১৭ বছর ধরে ‘নির্যাতিত কর্মীদের’ জন্যও বরাদ্দ চান শামা এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড হাদি হত্যা: ১৫ জুলাইয়ের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দিতে নির্দেশ ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

জাতীয়

৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

 প্রকাশিত: ০৯:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৭ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার রাত পৌনে ১২টার দিকে রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার ও মেরামতের কাজ শেষ করে। এরপর রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সোমবার বিকাল সোয়া ৫টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কোটচাঁদপুর স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি কোটচাঁদপুর স্টেশনে পৌঁছলে পেছনের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এ কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। রাত পৌনে ১২টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করলে দীর্ঘ ৭ ঘণ্টা পর রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

অনলাইন নিউজ পোর্টাল