সোমবার ০৮ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তামিম হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয়

হাফ পাস চালুর দাবিতে সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুর

 প্রকাশিত: ১৭:৫৯, ২০ নভেম্বর ২০২১

হাফ পাস চালুর দাবিতে সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুর

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সড়ক অবরোধ করে রাখে তারা।

শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করে।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নিচ্ছে বাসগুলো। এছাড়া শিক্ষার্থীদেরও হাফ ভাড়ার প্রথা মানতে চাইছে না বাস মালিকরা। 

এ ঘটনায় রাজধানীর মিরপুর, বনানী, রামপুরা ও নীলক্ষেত এলাকায় যাত্রী, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরে বেশকিছু ঘটনা ঘটেছে।

সবশেষ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।

অনলাইন নিউজ পোর্টাল