শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

জাতীয়

সিলেটে এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট

 প্রকাশিত: ১৮:০০, ১৩ সেপ্টেম্বর ২০২১

সিলেটে এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট

সিলেটের ওসমানীনগরে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোর ৪টায় ডাকাত দল এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে প্রায় ২৪ লাখ টাকা লুট করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন ওসমানীনগরের শেরপুর নতুন বাজার ইউনুছ ম্যানশনের দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) অবস্থিত। এর নিচতলায় ব্যাংকটির ফাস্ট ট্র্যাক এটিএম বুথ। রোববার ভোর চারটার দিকে একদল ডাকাত ওই বুথে হানা দেয়। এ সময় বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে বুথ ভেঙে প্রায় ২৪ লাখ ২৫ হাজার টাকা লুট করে ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারসহ পুলিশের ঊর্ধবতন কর্মকর্তারা।

অনলাইন নিউজ পোর্টাল