শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

টিকা প্রদানে প্রস্তুত কুর্মিটোলা হাসপাতাল

 প্রকাশিত: ১৭:১৯, ২৬ জানুয়ারি ২০২১

টিকা প্রদানে প্রস্তুত কুর্মিটোলা হাসপাতাল

করোনার (কোভিড-১৯) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়ার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ জানান, টিকা দেয়ার জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩টায় প্রাথমিক ড্রাই রান করা হবে।

তিনি বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ১০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এদিকে ভারত থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকা ব্যবহারে এরই মধ্যে অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।  

মঙ্গলবার দুপুরে অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, টিকার প্রতিটা লটের নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। আগামীকাল বুধবার এ টিকা দিয়েই শুরু হবে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি।

অনলাইন নিউজ পোর্টাল