রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

রাজনীতি

সরকারের উন্নয়ন যারা দেখে না, তাদের চোখে ছানি পড়েছে : হানিফ

 প্রকাশিত: ১৯:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

সরকারের উন্নয়ন যারা দেখে না, তাদের চোখে ছানি পড়েছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন যারা দেখে না, তারা আসলে চোখ থাকতে অন্ধ । তিনি বলেন, তাদের চোখে ছানি পড়েছে। এদের দ্রুত চোখের চিকিৎসা করা দরকার।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট ‘উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ’ বিষয়ক আলোচনা সভাটির আয়োজন করে।

হানিফ বলেন, ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না। এ দেশে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশের মধ্যে বিভেদ না থাকলে শেখ হাসিনা নিজের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারতেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা আসলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম।

অনলাইন নিউজ পোর্টাল