বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ভোটের পরিবেশ ‘তুলনামূলক ভালো আছে’: ইসি মাছউদ জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫ ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, শরীয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু রাফা খোলার তিন দিন পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

শিক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আজ

 প্রকাশিত: ১০:৪১, ১১ জানুয়ারি ২০২১

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আজ

সারাদেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি লটারি আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয়ভাবে এ লটারি অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, অনলাইন পদ্ধতিতে টেলিটকের বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ লটারি কার্যক্রম উদ্বোধন করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, সারাদেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও সব বিদ্যালয়ে প্রথম শ্রেণি নেই। এসব বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। এছাড়া সব বিদ্যালয় এখনও অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আসতে পারেনি। তাই এ বছর ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে।

জানতে চাইলে মাউশির সহকারি পরিচালক (মাধ্যমিক-১) মো. আমিনুল ইসলাম টুকু বলেন, ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিকে মোট শুন্য আসন আছে ৭৭ হাজার ১৪০টি। আর এসব আসনে ভর্তির জন্য এবার অনলাইনে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি।

তিনি জানান, লটারির ফল সোমবারই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মুঠোফোনে টেলিটকের এসএসএম এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া লটারিতে বিজয়ীদের তালিকা সংশ্নিষ্ট স্কুলগুলোতেও পাঠানো হবে।

এবার দুই দফায় গত ৭ জানুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন টেলিটকের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে নেয়া হয়। প্রথম দফায় গত ১৫ থেকে ২৭ ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন নেয়া হয়েছিল।

তবে গত ২৯ ডিসেম্বর ভর্তি আবেদনের সময় আরো এক সপ্তাহ বাড়িয়ে দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে অনলাইনে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১১ বছর বয়সের সময়সীমা নির্ধারণ করে দেয়া শর্তটিও স্থগিত করেন। এতে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীদেরও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আর কোন বাধা রইলো না।

অনলাইন নিউজ পোর্টাল