রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল

 প্রকাশিত: ১০:২৬, ১৫ জুলাই ২০২১

শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল

লকডাউন শিথিল করার ঘোষণা দেয়ার সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে লঞ্চ ও ফেরি ভর্তি হয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে গেছে। গত বুধবার বিকেল থেকেই গণপরিবহনে মানুষকে মাওয়া ঘাটে যেতে দেখা গেছে। লকডাউন শিথিল করার সাথে সাথে মাওয়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের মাধ্যমে ঢাকামুখী যাত্রী ও যাত্রীবাহী গাড়ি ঢল নেমেছে। ১০টি ফেরি দিয়ে পারাপার করে যাচ্ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। উভয়মুখী যাত্রী নারী-পুরুষ ও শিশুদের সংখ্যা বেশি দেখা গেছে এই ঘাটে। ব্যবসায়ীরা ঢাকায় ফিরতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাবাজার থেকে ফেরি ভর্তি করে যাত্রী আসছে মাওয়া শিমুলিয়া ঘাটে।

এতে জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে ফেরিতে গাড়ি এবং যাত্রী বোঝাই করে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে রোরো ফেরিটি। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যায় হাজারো যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে। রাতে লকডাউন শিথিল করার ঘোষণায় মাওয়া ঘাটে যেন নতুন রূপে তৈরি হচ্ছে। দেশে করোনায় প্রতিদিনই মৃত্যু হচ্ছে ২০০-এর বেশি মানুষের। আর আক্রান্ত হচ্ছে ১১ হাজারের বেশি মানুষ।

  আজ মধ্য রাতে লাকডাউন শিথিল করার ঘোষণায় ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে মাওয়া ঘাটে। ফেরিতে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। এতে খাতা-কলমে নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র তার উল্টা।
ঘাটকর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ ও লকডাউন শিথিল করার ঘোষণায় ঢাকাসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা ঢাকায় যাচ্ছে। একই সাথে ঢাকা থেকেও দক্ষিণবঙ্গে যাচ্ছে ঈদে ঘরমুখো মানুষ।
এ ব্যাপারে বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১০টি ফেরি চালু রয়েছে। ভোর থেকে যাত্রী ও গাড়ির প্রচণ্ড চাপ রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল