শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

মানিকগঞ্জে বাস-ট্রাক সংর্ঘষে ট্রাকচালক নিহত

 প্রকাশিত: ১০:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১

মানিকগঞ্জে বাস-ট্রাক সংর্ঘষে ট্রাকচালক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় বাস-ট্রাক সংর্ঘষে রাকিব হোসেন (২৩) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ছিলেন। তিনি ফরিদপুরের শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শামীম আল মামুন জানান, সকালে ফরিদপুরগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী একটি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। নিহতের লাশ ফাঁড়িতে রাখা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনলাইন নিউজ পোর্টাল