রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

ফিচার

মসজিদের বারান্দায় হিন্দি গানে টিকটক,সেই তরুণ গ্রেফতার

 প্রকাশিত: ১৬:২৫, ৮ আগস্ট ২০২১

মসজিদের বারান্দায় হিন্দি গানে টিকটক,সেই তরুণ গ্রেফতার

গত ২৭ জুলাই দাউদকান্দি উপজেলার ‘দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টার’-এর বারান্দায় টিকটক ভিডিও নির্মাণ করে লাইকি আইডিতে আপলোড করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাধারণ মুসল্লিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিষয়টি নজরে আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে ভিডিও নির্মাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালায় পুলিশ। পরে   ইয়াছিন (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিন সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফারুক আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গত রোববার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
ইয়াছিন মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাণের বিষয়টি স্বীকার করেছেন। ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ভিজিটার নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।

তবে ভিডিওতে ওই তরুণের সঙ্গে যে তরুণী ছিলেন, তাকে আটকের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

অনলাইন নিউজ পোর্টাল