বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

প্রযুক্তি

মঙ্গলের আকাশে হেলিকপ্টার উড়ালো নাসা

 প্রকাশিত: ১৭:৪৪, ২০ এপ্রিল ২০২১

মঙ্গলের আকাশে হেলিকপ্টার উড়ালো নাসা

‌পৃ‌থিবী ও মঙ্গলগ্রহের আকাশের তফাৎ অনেক। মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা। তাই পৃ‌থিবীর মতো ইচ্ছে করলেই মঙ্গলে বিমানযান ওড়ানো সম্ভব নয়। তবে কাজটিকে ছোট পরিসরে সম্ভর করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারা প্রথমবারের মত মঙ্গলগ্রহের পৃষ্ঠ থেকে সফলভাবে ছোট একটি হেলিকপ্টার (ড্রোন) ওড়াতে সক্ষম হয়েছে।

মঙ্গলের আকাশে ইনজেনুয়িটি নামের এই ড্রোন এক মিনিটের কম সময়ে ওড়ে। মঙ্গলগ্রহ থেকে একটি উপগ্রহের মাধ্যমে পৃথিবীতে পাঠানো তথ্যে এই খবর পৌঁছেছে।

মঙ্গলের আকাশে এই প্রথম যন্ত্রচালিত এবং নিয়ন্ত্রিত কোন যান ওড়ানোর সাফল্যে তারা উচ্ছ্বসিত নাসার গবেষকরা। কারণ মঙ্গলের মাটি থেকে কোন বায়ুযান গ্রহটির আকাশে ওড়ানো সহজ নয়। পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্বের মাত্র ১ শতাংশ ঘনত্ব গ্রহটির বায়ুমণ্ডলের। এর ফলে কোন পাখাওয়ালা বিমানযানের জন্য বাতাস কেটে খুব বেশি ওপরে ওঠা খুবই কঠিন।

মাত্র এক দশমিক আট কেজি ওজনের হেলিকপ্টারটি (ড্রোন) মঙ্গলের পৃষ্ঠ থেকে উড়ে ৪০ সেকেন্ড পর সফলভাবে অবতরণ করেছে। নাসা বলছে এই সাফল্য সামনের দিনগুলোতে আরও দুঃসাহসিক বিমান ওড়ানোর পথ প্রশস্ত করল।

ছবিতে দেখা যায়, মঙ্গলের বুক থেকে মাত্র এক দশমিক আট কেজি ওজনের এই ড্রোনটি প্রায় ৩ মিটার উপরে ওঠে। ড্রোনটি এদিক থেকে ওদিকে যায়, তার পাখাগুলো ঘুরতে দেখা যায়। প্রায় ৪০ সেকেন্ড পর ড্রোনটি আবার সফলভাবে মঙ্গলের মাটিতে অবতরণ করে।

নাসার রোভার পারসিভারেন্স এই হেলিকপ্টারটি বহন করে নিয়ে যায়। ফেব্রুয়ারিতে লাল গ্রহের মাটিতে পা রেখেই একের পর এক চমক দেখাচ্ছে পারসিভারেন্স। এর আগে ৩৩ মিনিট ধরে মঙ্গলে ঘোরাফেরা করে রোবটযানটি।

বিজ্ঞানীরা বলছেন, ইনজেনুয়িটি ড্রোনটির প্রযুক্তির সীমাবদ্ধতা পরীক্ষা করার পর এটিকে এখন তারা আরও উঁচুতে এবং আরও দূর পর্যন্ত ওড়াতে চান। এরকম ড্রোন দিয়ে এরপর থেকে মঙ্গল বা অন্য কোনো গ্রহের ভূ-প্রকৃতি এবং পরিবেশ পর্যবেক্ষণ অনেক সহজ হবে।

প্রথম উড্ডয়ন সফল হবার পর আগামী দিনগুলোতে তারা আরও চারটি ফ্লাইট ওড়ানোর চেষ্টা করবেন গবেষকরা। প্রতিটি ফ্লাইটে হেলিকপ্টারটিকে একটু একটু করে বেশি দূর পর্যন্ত ওড়ানো হবে। সবমিলিয়ে এই সাফল্য তাদের জন্য মঙ্গলগ্রহকে জানার জন্য বিরাট সম্ভাবনার পথ খুলে দিল।

অনলাইন নিউজ পোর্টাল