বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৬ ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

ব্রেকিং

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ঢাকায় ‘ফ্ল্যাট দুর্নীতি’: ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে পরোয়ানা টাকা আত্মসাৎ: বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের ভোট: মন্ত্রী ফখরুল মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

ইসলাম

ডায়াবেটিস মাপার সময় রক্ত বের হলে ওযু ভাঙে কি?

 প্রকাশিত: ২০:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ডায়াবেটিস মাপার সময় রক্ত বের হলে ওযু ভাঙে কি?

প্রশ্ন:গতকাল আমি ডায়াবেটিস মাপাতে গেলাম। ডায়াবেটিস মাপানোর সময় গ্লুকোমিটারের কলম দিয়ে আঙুল থেকে সামান্য রক্ত বের করা হয়, যা গড়িয়ে পড়া পরিমাণ ছিল না। সেটা মেশিনে লাগানোর পর এর তেমন কিছু আঙুলে অবশিষ্ট ছিল না। পরে কাটা অংশটা আমি বৃদ্ধাঙ্গুলী দিয়ে ঘষে মুছে ফেলি। এরপর ঐ অবস্থাতেই পুনরায় ওযু না করে এবং হাত না ধুয়ে এশার নামায আদায় করি।

হুজুরের কাছে জানতে চাই, এভাবে রক্ত বের হওয়ার পরও পুনরায় ওযু না করে এবং হাতও না ধুয়ে নামায আদায় করা কি ঠিক হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে আঙুল থেকে বের হওয়া রক্ত যেহেতু এতই অল্প ছিল যে, তা নিজ স্থান থেকে গড়িয়ে পড়া পরিমাণ ছিল না, তাই এর কারণে ওযু নষ্ট হয়নি। অতএব এরপর পুনরায় ওযু না করে এবং হাতও না ধুয়ে আপনি যে নামায পড়েছেন তা আদায় হয়ে গেছে।

কিতাবুল আছার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা ২৩; কিতাবুল আছল ১/৪৪; শরহুল জামিইস সাগীর, কাযীখান ১/৩০; আলমুহীতুল বুরহানী ১/১৯৫; আলবাহরুর রায়েক ১/৩৩; আদ্দুররুল মুখতার ১/১৪০

মাসিক আল- কাউসার