রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১
রাশিয়া আজ সোমবার ভোরে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জাপোরিজজিয়া শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও এক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক সামরিক প্রধান এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপোরিঝিয়া আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ বলেন, রাশিয়ার হামলার ফলে শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ৩৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং ৪৫ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।
মেয়র ইগর তেরেখভ বলেছেন, খারকিভের খোলোদনোগিরস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে হতাহতের কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, জরুরি পরিষেবাগুলো ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে।
মঙ্গলবার পূর্ণাঙ্গ আক্রমণের চার বছর পূর্তির আগে মস্কো ইউক্রেনের ওপর চাপ বাড়ানোর ফলে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি প্রধান শিল্প কেন্দ্র জাপোরিঝিয়া এবং খারকিভ ঘন ঘন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
গতকাল রোববার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, রেলপথ এবং আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর এই হামলাগুলো শুরু হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় কিয়েভ।
ওই হামলায় রাজধানী এবং এর আশেপাশে একজন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হয়।