নেমেসিও ওসেগুয়েরা হত্যার পর শান্ত থাকার আহ্বান মেক্সিকো
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম গতকাল রোববার নাগরিকদের শান্ত থাকার এবং দেশের শীর্ষ মোস্ট ওয়ান্টেড অপরাধী নেমেসিও ওসেগুয়েরার মৃত্যুর পর সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শেনবাউম এক্স-এ এক বার্তায় লিখেছেন, ‘প্রতিটি রাজ্যের সরকারের সাথে আমাদের সমন্বয় রয়েছে।
আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে এবং শান্ত থাকা উচিত।’
সামরিক অভিযানের পর, জেলিসকো, মিচোআকান, গুয়ানাজাতো, পুয়েবলা এবং সিনালোয়া রাজ্যে অস্ত্রধারী ব্যক্তিরা একাধিক মহাসড়ক অবরোধ করে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে।