সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ রোহিঙ্গাদের লাকড়ি সংগ্রহে উজাড় ভাসানচরের উপকূলীয় বন নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` পদ্মার ১৭ চরে নেই স্কুল, শিক্ষাবঞ্চিত হাজারো শিশু মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক

নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯

 প্রকাশিত: ১৫:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯

নেপালের পশ্চিমাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ ১৯ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এ পর্যন্ত মাত্র নয়জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে একজন ব্রিটিশ পর্যটক রয়েছেন।

পুলিশের বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, পর্যটন শহর পোখরা থেকে রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে সোমবার ভোররাতে বাসটি ধাদিং জেলার বেহিঘাট এলাকায় ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর এক গিরিসঙ্কটের পড়ে যায়। এলাকাটি কাঠমাণ্ডু থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে।

বাসটিতে ৪৪ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ১৯ জন নিহত ও বাকি ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নিউ জিল্যান্ড ও চীনের একজন করে নাগরিক আছেন। আহতদের কাঠমাণ্ডুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পর্বতময় নেপালে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দেশটিতে সড়ক যোগাযোগ অবকাঠামো দুর্বল। এ কারণে প্রতি বছর নেপালে সড়ক দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়।