মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ ট্রাম্পের সামনে ২ পথ, দুটোই বিপদে ভরা সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

স্বাস্থ্য

দেশে চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি

 প্রকাশিত: ১৩:৩৯, ২৪ জুন ২০২১

দেশে চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি

চীনের তৈরি একটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

বুধবার (২৩ জুন) আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ফেরদৌসী কাদরীকে চিঠি দিয়ে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগের সাময়িক অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজটি করবে আইসিডিডিআর,বি।

আইসিডিডিআর,বি সূত্রে জানা যায়, করোনার এ  টিকার নাম ‘আইএমবি ক্যাম্পস’। আইসিডিডিআর,বি আইএমবি ক্যাম্পসের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অরগানাইজেশন) হিসেবে কাজ করবে।

চীনের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্স করোনা ভাইরাসের এই টিকা তৈরি করেছে। এই টিকা ১৮ বছরের বা তার থেকে বেশি বয়সী মানুষদের প্রয়োগ করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল