মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

 প্রকাশিত: ১১:৪৬, ১৭ মার্চ ২০২৬

ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা হয়েছে।

ইরাকের নিরাপত্তা সূত্র বলেছে, “হামলা শুরু হওয়ার পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।”

এর প্রায় ছয় ঘণ্টা আগে বাগদাদের মার্কিন দূতাবাস ইরাকে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। সেখানে বলা হয়, “ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা বারবার বাগদাদের কেন্দ্রস্থলের ইন্টারন্যাশনাল জোনে হামলা চালিয়েছে।”

আল জারিা লিখেছে, এই সপ্তাহে ইরাকে ধারাবাহিক হামলা দেখা গেছে, যা চলেছে মঙ্গলবার ভোর পর্যন্ত।

সোমবার বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে ড্রোন হামলায় একটি বিলাসবহুল হোটেলে আগুন লাগে। এই এলাকায় সরকারি ভবন রয়েছে এবং বিদেশি দূতাবাসগুলোও এখানে অবস্থিত।

মঙ্গলবার সকালে গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা করা হয়। 

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “তিনটি ড্রোন এবং চারটি রকেট দূতাবাসে হামলা চালায়, যার মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে পড়ে।”

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, তিনি মার্কিন দূতাবাসের দিকে অন্তত তিনটি ড্রোন উড়ে যেতে দেখেছেন। এর মধ্যে দুটিকে গুলি করে ভূপাতিত করা হয়, কিন্তু তৃতীয়টি দূতাবাসের ভেতরের এলাকায় আঘাত করে।

ইরাকি নিরাপত্তা সূত্র বলছে, “হামলা শুরু হওয়ার পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।”