মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

প্রযুক্তি

বিজ্ঞান: আমরা যেভাবে শব্দ শুনি

 প্রকাশিত: ২২:১১, ১৫ নভেম্বর ২০২০

বিজ্ঞান: আমরা যেভাবে শব্দ শুনি

বাতাসে শব্দের উৎপত্তি হলে সেটি আমাদের কানের ফুটো দিয়ে এক্সটার্নাল মিটাসে আসে। এক্সটার্নাল মিটাস হচ্ছে কানের ফুটো থেকে শুরু করে ২৪ মি.মি. লম্বা একটা ক্যানেল। এ ক্যানেলের শেষ মাথায় থাকে একটা পাতলা, স্বচ্ছ পর্দা। যার নাম টিমপেনিক পর্দা। শব্দতরঙ্গ এক্সটার্নাল মিটাস দিয়ে গিয়ে সেই পর্দাতে আঘাত করে। ফলে পর্দাটি কেঁপে ওঠে। আমাদের কানে ছোট ছোট তিনটি হাড় আছে। এদের নাম ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এরা পরপর একটির সঙ্গে আরেকটি যুক্ত থাকে। টিমপেনিক পর্দাটি ম্যালিয়াসের সঙ্গে যুক্ত থাকে। শব্দতরঙ্গের আঘাতে যখন টিমপেনিক পর্দা কেঁপে ওঠে, সঙ্গে সঙ্গে এই তিনটি হাড়ও কেঁপে ওঠে। সবশেষে কম্পিত হয় স্টেপিস। স্টেপিসের কম্পনের ফলে একটি তরঙ্গমালা সৃষ্টি হয়ে স্ক্যালা ভেস্টিবুলির পেরিলিম্ফ এবং স্ক্যালা মিডিয়ার এন্ডোলিম্ফ হয়ে অর্গান অফ কর্টিতে আসে। অর্গান অফ কর্টি তখন শব্দ অনুভূতি ককলিয়ার নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক এ শব্দকে বিশ্লেষণ করে তার অর্থ উদঘাটন করে। এভাবেই আমরা শব্দ শুনি।

অনলাইন নিউজ পোর্টাল