রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক

বাইডেনের প্রতি মার্কিন সামরিক বাহিনীর সমর্থন ঘোষণা

 প্রকাশিত: ১১:২০, ১৩ জানুয়ারি ২০২১

বাইডেনের প্রতি মার্কিন সামরিক বাহিনীর সমর্থন ঘোষণা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে আমাদেরকে জাতির মূল্যবোধ এবং আদর্শকে ধারণ করতে হবে। আমরা আমাদের সংবিধানকে সমর্থন ও এর সুরক্ষা নিশ্চিত করি।

সাংবিধানিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করার যেকোনো কর্মকাণ্ড শুধু যে আমাদের ঐতিহ্য, মূল্যবোধ ও অঙ্গীকারের পরিপন্থী তাই-ই শুধু নয়, এটি আইনের পরিপন্থী।

 

এই স্মারক লিপিটি একটু ব্যতিক্রমী। এতে জয়েন্ট চিফস-এর চেয়ারম্যান মার্ক মিলেসহ সামরিক নেতৃত্ব বাহিনীর সকল সদস্যকে এ কথা স্মরণ করিয়ে দিলেন যে সাংবিধানিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করা ভুল। বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন করে সহিংসতা হতে পারে এ রকম আশঙ্কার মধ্যে মঙ্গলবার এই স্মারক লিপিটি পাঠানো হয়।

অনলাইন নিউজ পোর্টাল