মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

প্রধানমন্ত্রীর সফর ঘীরে অর্থনৈতিক প্রত্যাশা: বাণিজ্য ঘাটতির বিশাল ব্যবধান কমাতে পারে চীনা এফডিআই এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী সেনা মোতায়েন কেন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয় ৪ বিভাগে ‘অতিভারি’ বৃষ্টির আভাস ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩ মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ

জাতীয়

বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সভাপতি রুহুল আমিন গাজী গ্রেফতার

 প্রকাশিত: ২১:২৩, ২১ অক্টোবর ২০২০

বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন  সভাপতি রুহুল আমিন গাজী গ্রেফতার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন  সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিএফইউজের একাংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ নিজের ফেসবুকে রুহুল আমিন গাজীর গ্রেফতার নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ভাইকে সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ নিয়ে গেছে।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গনি চৌধুরীও এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইন নিউজ পোর্টাল