শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান মারা গেছেন

 প্রকাশিত: ১৭:০৯, ৩ ডিসেম্বর ২০২০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান মারা গেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মির জাফরুল্লাহ খান জামালি মারা গেছেন।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ।

গত সপ্তাহে অসুস্থতা বেড়ে যাওয়ায় জামালিকে হাসাপাতালে নেয়া হয়। তিনি রাওয়ালপিন্ডির সশস্ত্র বাহিনীর কার্ডিওলজি বিভাগে চিকিৎসা গ্রহণ করছিলেন। শেষ দিকে তাকে করোনারি কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে রাখা হয়।

মির জাফরুল্লাহ খান জামালি ১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। নাসিরাবাদ জেলার রোজান এলাকায় তিনি বেড়ে ওঠা এই নেতা ১৯৭০ সালে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭৭ সালে বেলুচিস্তান থেকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন।

২০০২ সালে তিনি পাকিস্তানের ১৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বেলুচিস্তানের একমাত্র নির্বাচিত প্রধামন্ত্রী ছিলেন তিনি। তাছাড়া তিনি পাকিস্তান হকি ফেডারেশনের (পিএফএফ) সভাপতিও ছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল