বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

পশ্চিম তীর থেকে দুই শতাধিক ফিলিস্তিনিকে গৃহহীন করবে ইসরাইল

 প্রকাশিত: ১১:৫৫, ৩১ জুলাই ২০২০

পশ্চিম তীর থেকে দুই শতাধিক ফিলিস্তিনিকে গৃহহীন করবে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে দুই শতাধিক ফিলিস্তিনিকে বাড়ি ছাড়া করার পরিকল্পনা করছে ইসরায়েল। পরিকল্পনা অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীরের উত্তরে একটি ফিলিস্তিনি গ্রাম গুঁড়িয়ে দেবে দখলদার বাহিনী। এতে বাস্তুচ্যুত হয়ে পড়বেন সেখানকার দুই শতাধিক বাসিন্দা।

ফারাসিন নামের ওই গ্রামটির কাউন্সিল প্রধান মাহমুদ আমারনেহ সাংবাদিকদের জানান, ইসরায়েলি সেনারা ইতোমধ্যে গ্রামটিতে অভিযান চালিয়েছে। তারা ৩৬টি ভবন এবং প্রাচীন পানির কূপগুলো ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যথায় কয়েক দিনের ভেতর এগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, অবৈধ দখলদারিত্ব সম্প্রসারণের জন্যই এমন পরিকল্পনা নিয়েছে ইসরায়েল।

প্রাচীন এই লোকালয়ে ২০০ বছরের পুরনো একটি কূপ এবং বেশ কয়েকটি প্রাচীন ভবন রয়েছে। ফলে ঐতিহ্য রক্ষায় দখলদার বাহিনীর হাত থেকে গ্রামটিকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন মাহমুদ আমারনেহ।

এমন সময়ে ইসরায়েলের এ পরিকল্পনা সামনে এলো যার কদিন আগেই ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত রবিবার টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তুরস্ক কখনও ফিলিস্তিনি ভূখণ্ডকে অন্য কারও হতে দেবে না।’
এরদোগান বলেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে  মুসলিম বিশ্বের রেড লাইন।  এটা স্পষ্ট যে বিশ্ব-ব্যবস্থা সুদীর্ঘ সময় ধরে ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার-শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।
 

অনলাইন নিউজ পোর্টাল