মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৮ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ফেইসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব: ব্যাংকে কোটি টাকা, তিন ফ্ল্যাট আশা করি আমাকে ভুলে যাবেন এবং মাফও করে দেবেন: বাণিজ্য উপদেষ্টা সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা কোন এলাকার কী অবস্থা, প্রচার শেষে খোঁজ নিচ্ছেন তারেক গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির ৫ ও স্ত্রীর ৭ দিনের রিমান্ড দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের সামান্য উন্নতি হাদির পরিবার পেল ফ্ল্যাটের দলিল ও চাবি ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ জন আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, ব্যবহার নয় গোপন কক্ষে প্রচার পর্ব শেষ, নিরাপত্তার চাদরে দেশ শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা জাতীয় নির্বাচন: আজ রাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

আন্তর্জাতিক

করোনার তাণ্ডবে বিশ্বে মৃত্যু ছাড়াল ৩৮ লাখ ১৯ হাজার

 প্রকাশিত: ০৯:৫৯, ১৪ জুন ২০২১

করোনার তাণ্ডবে বিশ্বে মৃত্যু ছাড়াল ৩৮ লাখ ১৯ হাজার

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৭ লাখ ১২ হাজার ২৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ১৯ হাজার ২৬৮জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি সাত লাখ ৪৮ হাজার ৬৯ জন। 

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ লাখ ১৫ হাজার ৫৩ জন মারা গেছেন। আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ৪০ লাখ ১৩২ জন। 

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৯৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৪৭৬ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৫৪৮ জন। 

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৫ লাখ সাত হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ২৮৭ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ৮১ লাখ ৪৮ হাজার ৯৭৭ জন। 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৪২০ জন, রাশিয়ায় এক লাখ ২৬ হাজার ৪৩০ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯০৪ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ২ জন মারা গেছেন।

অনলাইন নিউজ পোর্টাল