শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

ডুবে যাওয়া ইন্দোনেশিয়ান সাবমেরিনের নাবিকদের ভিডিও প্রকাশ

 প্রকাশিত: ২২:৩৬, ২৭ এপ্রিল ২০২১

ডুবে যাওয়া ইন্দোনেশিয়ান সাবমেরিনের নাবিকদের ভিডিও প্রকাশ

কয়েকদিন আগে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর কেআরআই নাঙ্গালা ৪০২ নামের সাবমেরিনটি ৫৩ জন আরোহীসহ নিখোঁজ হয়। এর ধ্বংসাবশেষ রোববার সাগরের তলদেশে পাওয়া গেছে। তবে এর ডুবে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।

বিবিসি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিনটির নাবিকদের একটি ভিডিও প্রকাশ করেছে। জানা গেছে, কয়েক সপ্তাহ আগে ধারণ করা হয়েছে ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যায়, ডুবে যাওয়া সাবমেরিনের নাবিকরা একসঙ্গে জড়ো হয়ে একটি গানের সঙ্গে সুর মেলাচ্ছেন। তারা সাম্পাই জুমপা নামে ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় গান গাইছেন, যার অর্থ হচ্ছে- আবার দেখা হবে।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র দিজাওয়ারা হুইমবো জানিয়েছেন, নৌবাহিনীর একজন কর্মকর্তার বিদায়ী সংবর্ধনার জন্য গাওয়া হচ্ছিল গানটি, তখন সেটি রেকর্ড করা হয়েছিল।

ভিডিওতে দেখা যাচ্ছে, নাবিকরা গিটার বাজিয়ে গান গাইছেন। তাদের গানের কথাগুলো এমন, যদিও এখনই তোমাকে বিদায় জানাতে প্রস্তুত নই আমি, কিন্তু তোমাকে ছাড়া বেঁচেও থাকতে পারব না। তোমার ভালো হোক, মঙ্গল হোক।

নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সাবমেরিনটির ধ্বংসাবশেষ এবং নাবিকদের মরদেহ উদ্ধারের পরিকল্পনা করেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন সাগরের অত নিচ থেকে উদ্ধারকাজ চালাতে বিশেষায়িত যন্ত্রপাতি প্রয়োজন হবে।

সোমবার নিহত নাবিকদের স্বজনেরা বালির সমুদ্রতীরে এক শোকসভায় মিলিত হন। সেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সাবমেরিনের নাবিকদের দেশের ‘সেরা দেশপ্রেমিক’ বলে বর্ণনা করেন। জোকো উইদোদো নিহত নাবিকদের সন্তানদের পড়াশোনার খরচ সরকার বহন করবে বলে ঘোষণা দেন।

অনলাইন নিউজ পোর্টাল