শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

খেলা

টোকিও ২০২০ অলিম্পিকে ব্যবহার করা হবে ট্র্যাকিং প্রযুক্তি

 প্রকাশিত: ২০:৫৮, ৮ জুন ২০২১

টোকিও ২০২০ অলিম্পিকে ব্যবহার করা হবে ট্র্যাকিং প্রযুক্তি

টোকিও অলিম্পিকের সংবাদ সংগ্রহের জন্য আগত বিদেশী সাংবাদিকদের পর্যবেক্ষনে ব্যবহার করা হবে জিপিএস প্রযুক্তি। গেমসের সভাপতি সেইকো হাশিমুতু মঙ্গলবার একথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে আমরা বুঝতে পারব তারা বিধিবিধান মেনে চলছে কিনা।

করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া ২০২০ অলিম্পিক এক বছর পর ফের শুরুর বাকি আর মাত্র ছয় সপ্তাহের মত। আয়োজকরা চেস্টা করছেন কঠোর বিধিনিষেধ আরোপের মাধ্যমে মানুষকে করোনা ভাইরাসের শংকামুক্ত রেখে এই মেগা ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করতে।

গেমসের সংবাদ সংগ্রহের জন্য জাপান সফর করতে যাওয়া আনুমানিক ৬ হাজার সাংবাদিককে এই বিষয়ে বিস্তারিত তালিকা সরবরাহ করা হবে, যেখানে নির্দেশনা থাকবে প্রথম দুই সপ্তাহ তারা ক্রীড়া ভেন্যু ও হোটেলসহ কোন কোন স্থান সফর করতে পারবেন। 

টোকিও ২০২০ গেমসের প্রধান সেইকো হাসিমোতো বলেন, এজন্য ব্যবহার করা হবে ট্র্যাকিং প্রযুক্তি। যার মাধ্যমে তারা সঠিক নির্দেশনা মানছেন কিনা সেটি নজরদারী করা হবে।

নির্ধারিত হোটেলগুলো ব্যবহারের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পুর্বপরিকল্পিত ৩৫০টি হোটেলের পরিবর্তে গেমসে আগত সাংবাদিকদের জন্য এখন ১৫০টি হোটেল নির্ধারণ করা হয়েছে। তাদেরকে নিবিড় পর্যবেক্ষনে রাখার চেস্টা করার আহ্বান জানান এই গেমস প্রধান।

গেমসে অংশগ্রহনকারী অ্যাথলেটদেরও কঠিন নিয়ম কানুনের মধ্যে যেতে হবে। সেই সঙ্গে প্রতিদিন অংশ নিতে হবে কোভিড টেস্টে। 

এর মধ্যে ইভেন্টে বিদেশী দর্শক আগমন নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় ভাবে কি পরিমন দর্শক গেমস দেখতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে এই মাসের শেষ ভাগে।

অনলাইন নিউজ পোর্টাল