রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

জাল স্ট্যাম্প তৈরি করে সারাদেশে বিক্রি, গ্রেফতার ৪

 প্রকাশিত: ১৮:৩৮, ২১ নভেম্বর ২০২০

জাল স্ট্যাম্প তৈরি করে সারাদেশে বিক্রি, গ্রেফতার ৪

নকল স্ট্যাম্প, ডাক টিকিট ও কোর্ট ফি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  গোয়েন্দা রমনা বিভাগ। 

গ্রেফতাররা হলেন- মো. আশরাফুজ্জামান ওরফে আকাশ (৪৫), মো. মোরসালিন সরদার সোহেল (৩০), মো. রনি শেখ (২৫) ও মো. আব্দুল আজিজ (২৩)।

রাজধানীর পল্টন ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

সংবাদ সম্মেলনে ব্রিফ করছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার - ডেইলি বাংলাদেশ

 

তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এই চক্রের অন্যতম সদস্য পলাতক মনির মোল্লা ও সাকিবসহ অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় তারা এই কাজ করত।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জাল স্ট্যাম্প প্রস্তুতের কাজে ব্যবহৃত ১টি কম্পিউটার, ১টি প্রিন্টার, ২টি বড় ইলেকট্রিক সেলাই মেশিন, ১টি লোহার সেলাই মেশিন উদ্ধার করা হয়। এছাড়া, ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট ও কোর্ট ফি উদ্ধার করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল