রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

গুগলকে ৩ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করেছে তুরস্ক

 প্রকাশিত: ১১:৫১, ১৬ এপ্রিল ২০২১

গুগলকে ৩ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করেছে তুরস্ক

সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহার করায় টেক জায়ান্ট গুগলকে ২৯৬ মিলিয়ন লিরা (৩ কোটি ৬০ লাখ ডলার) জরিমানা করেছে তুরস্ক। বুধবার দেশটির আইন প্রয়োগকারী সংস্থা তুর্কিস কমপিটিশন বোর্ড গুগলকে এ জরিমানা করে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গুগল তার পরিষেবা গ্রহণে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গ্রাহকদের বেশি সুবিধা দিচ্ছে, যা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো থেকেও বেশি। ফলে সার্চ ইঞ্জিন পরিষেবায় অসমতা তৈরি করায় জরিমানার মুখে পড়তে হলো টেক জায়ান্টটিকে।

তুর্কিস কমপিটিশন বোর্ড আরও জানায়, গুগলকে ছয় মাসের মধ্যে নিশ্চিত করতে হবে যে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে অসুবিধায় ফেলা যাবে না এবং এ বিষয়ে পাঁচ বছর ধরে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

তবে গুগল জানায়, তথ্য অনুসন্ধানে গ্রাহকদের দাবির অনুসারে সার্চ পরিষেবার কার্যকারিতা বাড়ানো হয়েছে। এতে বেশি অনুসন্ধান ও সুবিধার অপশন আছে, যা বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে।

এক বিবৃতিতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি বলে, ‘আমরা তুরস্কের সংস্থাটির সিদ্ধান্ত মূল্যায়ন করে দেখছি এবং গঠনমূলক প্রক্রিয়ায় তাদের সঙ্গে কাজ করছি।’

অনলাইন নিউজ পোর্টাল